Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

বঙ্গের নিষ্ক্রিয় নেতাদের ‘ম্যান মার্কিং’ করবে বিজেপি নেতৃত্ব

বঙ্গের নিষ্ক্রিয় নেতাদের ‘ম্যান মার্কিং’ করবে বিজেপি নেতৃত্ব
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এতদিন ছিল নিষ্ক্রিয় কর্মীদের নিয়ে সমস্যা। বলা হচ্ছিল, তাঁদের জন্যই ভোটে ভরাডুবি হচ্ছে। এবার বিজেপির মাথাব্যথা দলের শীর্ষ নেতৃত্বের নিষ্ক্রিয়তা। বছর দেড়েক পরেই পশ্চিমবঙ্গে নির্বাচন। তার আগে বিষয়টি ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। 
Advertisement
দলের অন্দরের খবর, বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সন্দিহান গেরুয়া শিবিরের শীর্ষ নেতারাই। তাই বঙ্গ বিজেপির পরিকল্পনা, অবিলম্বে তৈরি করতে হবে দলের নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাদের তালিকা। প্রয়োজনে তাঁদের প্রত্যেককে ম্যান-মার্কিং করা হবে। দেখা হবে, এরা তলে তলে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না। একে একপ্রকার বেনজির পদক্ষেপ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এভাবে ‘সন্দেহজনক’ নেতৃত্বের উপর নজরদারি চালালে পরিস্থিতি হিতে বিপরীত হবে কি না, তা নিয়েও চিন্তা বিজেপির। বিজেপি নেতাদের কথায়, কেউ যদি চলে যেতে মনস্থ করেন, তাঁকে কি ধমকে চমকে আটকে রাখা সম্ভব? বরং তিনি চলে যেতে চাইছেন কেন, সেই কারণ খুঁজে বের করা জরুরি।
Advertisement
সম্পর্কিত সংবাদ