Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুকে জেতালেন রিচা

বেঙ্গালুরুকে জেতালেন রিচা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বরোদা: কোটাম্বি স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই রিচা ম্যাজিক। শুক্রবার তাঁর ঝোড়ো ৬৪ রানে ভর করে জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাত জায়ান্টসকে ৬ উইকেটে হারাল গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে গুজরাত জায়ান্টস পাঁচ উইকেটে তুলল ২০১। চার নম্বরে নেমে মাত্র ৩৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকলেন গার্ডনার। উল্লেখ্য, মহিলাদের প্রিমিয়ার লিগে কোনও ব্যাটারের এটাই সর্বাধিক ছক্কা। ওপেনার বেথ মুনির সংগ্রহ ৫৬। জবাবে ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনিয় রান তুলে নেয় বেঙ্গালুরু (২০২)। মাত্র ২৭ বলে ৬৪ করেন রিচা। তাঁকে সঙ্গ দিলেন কণিকা আহুজা (৩০)।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ