Bartaman Logo
২৭ মে, ২০২৬

বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসবেন শাহ ও নাড্ডা

বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসবেন শাহ ও নাড্ডা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রায় একমাসব্যাপী সংসদের এই শীতকালীন অধিবেশন চলাকালীনই দিল্লিতে বঙ্গ বিজেপির কোর টিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এমনই জানানো হয়েছে বিজেপির শীর্ষ সূত্রে। তবে শুধুই বঙ্গ বিজেপির কোর টিম নয়। এই দফায় আলাদাভাবে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গেও বৈঠক করতে চাইছে দলের শীর্ষ কেন্দ্রীয় পার্টি। বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন শাহ, নাড্ডারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ