সংবাদদাতা, বনগাঁ: কচ্ছপ বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলেন বনদপ্তরের আধিকারিকরা। বুধবার গাইঘাটা ও বনগাঁর বিভিন্ন বাজারে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম তাপস হালদার, সুব্রত হালদার ও অঞ্জলি মালি। তাঁদের কাছ থেকে ২০০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু মৃত কচ্ছপের খোলও উদ্ধার হয়েছে।
Advertisement
এদিন সকালে বনগাঁর ট’ বাজার ও নিউ মার্কেটে হানা দেন বনদপ্তরের অফিসাররা। তাপস হালদারকে ট’ বাজার থেকে এবং সুব্রত হালদারকে বনগাঁ নিউমার্কেট থেকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। এই দু’জনের কাছ থেকে ৪০টি কচ্ছপ উদ্ধার হয়েছে। এছাড়া এদিনই গাইঘাটা পাঁচপোতা বাজার থেকে ১৬০টি কচ্ছপ সহ অঞ্জলি মালিকে গ্রেপ্তার করেন তাঁরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলি ভারতীয় ফ্ল্যাপশেল প্রজাতির। এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা বনাধিকারিক অভিজিৎ কর বলেন, আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে, বনগাঁর বিভিন্ন বাজারে কচ্ছপ বিক্রি হচ্ছে। বুধবার শহরের তিনটি বাজারে হানা দিয়ে আমরা ২০০টি কচ্ছপ উদ্ধার করেছি। পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।-নিজস্ব চিত্র