Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় স্কুলের বাইরে বিস্ফোরণ, আহত ২ পড়ুয়া

বনগাঁয় স্কুলের বাইরে বিস্ফোরণ, আহত ২ পড়ুয়া
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বনগাঁর একটি স্কুলের বাইরে বিস্ফোরণ। ঘটনায় জখম হয়েছে পঞ্চম শ্রেণির দুই ছাত্র। আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন টিফিনের সময় রাস্তায় বেরিয়েছিল দুই পড়ুয়া। স্কুলের পাশে রাস্তায় কাজের জন্য বৃহস্পতিবার সকালেই পাথর ফেলা হয়েছে। ওই পাথরের মধ্যেই তারা দুটি তার দেখে পায়। কোনও কারণে তারের মাথা দুটি সংযুক্ত হতেই বিকট শব্দে আওয়াজ হয়। কোঁপে ওঠে গোটা এলাকা।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের ফলে রাস্তার পাথর এবং পড়ে থাকা কিছু ধাতব বস্তুর আঘাত লেগে আহত হয় দুই পড়ুয়া। এই ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বনগাঁ থানার পুলিস। তারা গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ