Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় রেললাইনে ফাটল ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তি

বনগাঁয় রেললাইনে ফাটল ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল। ফলে সমস্যায় পড়তে হয় বহু যাত্রীকে। শনিবার সকালে বনগাঁ-শিয়ালদহ শাখার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। 
Advertisement
এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেল লাইনে ফাটল দেখতে পান রেল কর্মীরা। লাইন রক্ষণাবেক্ষণের সময় তাঁদের নজরে আসে ফাটল। তাঁরা আধিকারিকদের খবর দেন। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। সে সময় আপ লাইনে একটি ট্রেন বনগাঁ স্টেশনে ঢুকছিল। তড়িঘড়ি সেটিকে থামিয়ে দেওয়া হয়। ছুটে আসেন আধিকারিকরা। শুরু হয় লাইন মেরামতের কাজ। প্রায় এক ঘণ্টা পর আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে এই ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে যাত্রীদের অভিযোগ।
বনগাঁ স্টেশন ঢোকার মুখে দুই লাইনের সংযোগস্থলে ফাটল থাকায় ট্র্যাক পরিবর্তনে সমস্যা দেখা দেয়। এ কথা ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন সকলে। রেল সূত্রে জানা গিয়েছে, দুই লাইনের মাঝে একটি পাতে ফাটল দেখা গিয়েছিল। সেই পাত পাল্টে নতুন পাত বসানো হয়েছে। এর ফলে কোনও ট্রেন বাতিল হয়নি। তবে প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় পরিষেবা। 
সম্পর্কিত সংবাদ