Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ পুরসভার বিরুদ্ধে সরব বামেরা

বনগাঁ পুরসভার বিরুদ্ধে সরব বামেরা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পথে নামল বামেরা। রবিবার শহরে মিছিল করে তারা। বেহাল নিকাশি ব্যবস্থা, জল প্রকল্প চালু না হওয়া, বেআইনিভাবে ফুটপাত দখল, নতুন করে লাগু করা জঞ্জাল কর বাতিল সহ একাধিক দাবিতে এদিন পথে নামে বামে নেতৃত্ব। রবিবার বনগাঁ বিডিও অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। একাধিক বাম নেতা-কর্মী এই পদযাত্রায় অংশ নেন। এরপর বনগাঁ মতিগঞ্জে একটি পথসভা করে তারা। স্বচ্ছ নাগরিক পরিষেবার দাবিতে লাগাতার কর্মসূচি নিয়েছে বামেরা। সেই কর্মসূচিতে শহরে চারটি মিছিল ও পথসভা করা হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই মিছিল। আগামী ১৯ তারিখ পর্যন্ত চলবে কর্মসূচি। ২১ তারিখ পুরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেবে বাম নেতৃত্ব। বনগাঁ শহর লোকাল কমিটির সম্পাদক সমিত কর বলেন, বনগাঁবাসী পুর কর দিলেও সঠিক পরিষেবা পাচ্ছেন না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ