Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ কোর্টে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার্জ গঠন

বনগাঁ কোর্টে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার্জ গঠন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: এই প্রথম ভিডিও কনফারেন্সে একটি মামলার চার্জ গঠন হল বনগাঁ আদালতে। মঙ্গলবার পকসো আইনে একটি ধর্ষণের মামলায় চার্জ গঠন হয়। এদিন আদালতে দু’পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রথম দিন নির্যাতিতা ও তাঁর মায়ের সাক্ষ্য গ্রহণ হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
Advertisement
জানা গিয়েছে, ২০২৪ সালের ২১ জুলাই কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস ঠাকুরনগরের বাসিন্দা অমিত বিশ্বাসের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এফআইআর করে। ঘটনার তদন্তে নেমে ওই বছরের ১১ নভেম্বর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। বর্তমানে অভিযুক্ত বনগাঁয় জেল হেফাজতে রয়েছে। এদিন সংশোধনাগার থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার্জ গঠনে অংশ নেয় অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের দুর্গাপুজোর দশমীর দিন। সেদিন অভিযুক্ত যুবক আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীকে নিজের ঠাকুরনগরের বাড়িতে ডেকে আনে। তারা আগে থেকেই পরস্পর পরস্পরকে চিনত। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অমিত ওই তাকে ধর্ষণ করে। ওই ঘটনার পর নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। ২০২৪ সালের ১৯ জুলাই পেটে ব্যথা নিয়ে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। পরের দিন সে এক পুত্র সন্তানের জন্ম দেয়। তার পরিবার অভিযোগ না জানালেও প্রসূতি আঠারো অনূর্ধ্ব হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি পুলিসকে জানায়। তার ভিত্তিতে পুলিস অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করে। বর্তমানে অবশ্য সদ্যোজাতের মা ১৮ বছর পূর্ণ করেছেন। পুলিসের পক্ষ থেকে তাঁর সন্তানকে হোমে রাখা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, যখন তাঁরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, তখন এই তরুণীর বয়স ১৮ বছরের কম ছিল। এটি আইন বিরুদ্ধ কাজ। এদিন ভিডিও কনফারেন্সে এই মামলার চার্জ গঠন হয়। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার সময় বন্দি পালানোর ঘটনা থেকে শিক্ষা নিয়েই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থা খুবই নিরাপদ।
Advertisement
সম্পর্কিত সংবাদ