Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বান্দোয়ানে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপ, ধৃত

বান্দোয়ানে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপ, ধৃত
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে বান্দোয়ান থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম অভিনাশ বাস্কে। তার বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার কেন্দাপাড়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মৃণাল বাস্কের অভিযোগ, কয়েকদিন আগে রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর উপর অস্ত্র নিয়ে হামলা করে ধৃত। পুলিস সোমবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃণাল বাস্কে রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ওই দুষ্কৃতী ঘুমন্ত মৃণালবাবুর নাকে, মুখে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তাঁর চিৎকারে বাড়ির লোক ছুটে আসেন। তাঁকে প্রথমে বান্দোয়ান হাসপাতালে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে মৃণালবাবু বুঝতে পারেন, পুরনো রাগের কারণেই সেদিন অভিনাশ তাঁর উপর হামলা চালায়। এরপরই তিনি বান্দোয়ান থানায় অভিনাশের নামে অভিযোগ জানান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ