ভোপাল: ১০ সঙ্গী প্রাণ হারিয়েছে। তারপর থেকেই লোকালয়ে ঢুকে বেশ কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছিল তিনটি হাতির দল। এবার তাদের হামলায় মৃত্যু হল দুই নিরীহ গ্রামবাসীর। জখম আরও একজন। মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প এলাকার কাছে এই ঘটনা ঘটে। বনদপ্তরের ধারণা, ওই পালে ১৩টি হাতি ছিল। ১০টি আগেই মারা গিয়েছে। এখন তিনটি হাতিই লোকালয়ে ঢুকে বদলা নিচ্ছে।
Advertisement
বিষাক্ত কিছু খেয়ে ফেলার কারণে গত ২৯ অক্টোবর চার হাতি প্রাণ হারায়। তারপর ৩০ অক্টোবর আরও চারটি এবং ৩১ অক্টোবর আরও দু’টি প্রাণ হারায়। তারপর থেকেই ওই তিনটি হাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। শনিবার দেবরা গ্রামে ৫০ বছরের রামরতন যাদব ওই হাতিদের হামলায় প্রাণ হারান। তারপর ব্রাহে গ্রামে ভৈরব কোল (৩৫) নামে আর একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। পরে বাঙ্কা গ্রামে মালু সাহু নামে একজন হাতির হামলার কবলে পড়েন। তবে বরাতজোরে তিনি বেঁচে যান।
বনদপ্তরের এক কর্মী বলেন, মনে করা হচ্ছে প্রতিশোধ নিতেই ওই তিন হাতি এভাবে হামলা চালাচ্ছে। কারণ হাতিগুলির গতিবিধি বর্তমানে জেলার ১৫ কিলোমিটারের মধ্যে ওই তিন হাতি ঘোরাফেরা করছে। তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।