Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ চা ফ্যাক্টরি থেকে যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৩

বন্ধ চা ফ্যাক্টরি থেকে যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৩
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বন্ধ চা ফ্যাক্টরির তালা ভেঙে যন্ত্রাংশ চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার রাতে জলপাইগুড়ির রায়পুর চা বাগানের ফ্যাক্টরি থেকে তারা যন্ত্রাংশ চুরির পর একটি টোটোতে করে নিয়ে যাচ্ছিল। রাস্তায় পুলিস তাদের আটকায়। জেরা করতেই ধৃতরা চুরির বিষয়টি স্বীকার করে নেয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম আসরাফ হোসেন, প্রকাশ মুন্ডা ও চন্দন মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি রায়পুর চা বাগান এলাকায়। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিস তদন্তে নেমেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ