Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: সমবায় নির্বাচনে ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সোমবার স্বরূপনগর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এই নির্বাচন হয়। ন’টি পদের জন্য তৃণমূল এবং সিপিএমের ন’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটদান চলার মধ্যেই বেলা ২টো নাগাদ সিপিএম প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তোলেন। এই অভিযোগ জানিয়ে তাঁরা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। এর ফলে তৃণমূল সমর্থিত নয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ