Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বনি ক্যাম্পের কাছে নদীতে বাঘের দর্শন

বনি ক্যাম্পের কাছে নদীতে বাঘের দর্শন
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: শীতের শুরুতেই বাঘের দর্শন পেলেন পর্যটকরা। ক্যানিং ও ঘুটিয়ারি শরিফ থেকে যাওয়া পর্যটকরা বৃহস্পতিবার বাঘের দেখা পান। নদীতে বাঘটিকে সাঁতরে জঙ্গলের দিকে যেতে দেখা যায় বনি ক্যাম্প সংলগ্ন আজমলমারি জঙ্গলের কাছে। বোট থেকে পর্যটকরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সুন্দরবনের ‘রাজার’ দর্শন মেলায় খুশি তাঁরা। জানা গিয়েছে, ক্যানিংয়ের হাটপুকুরিয়া থেকে একদল পর্যটক কুলতলির কৈখালী থেকে বোটে  সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলেন। বনি ক্যাম্প থেকে কিছু দূর গিয়েই তাঁরা বাঘের দর্শন পান। ঘুটিয়ারি শরিফের পর্যটকরা অন্য বোট থেকে এই ছবি দেখতে পান।
Advertisement
সম্পর্কিত সংবাদ