Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরের শতবর্ষ উপলক্ষ্যে রৌপ্য মুদ্রা

বিমানবন্দরের শতবর্ষ উপলক্ষ্যে রৌপ্য মুদ্রা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ রুপোর কয়েন বা রৌপ্য মুদ্রার উন্মোচন হতে চলেছে। শতবর্ষ উদযাপনের দিন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই মুদ্রার উপর ‘কলকাতা বিমানবন্দরের শতবর্ষ’ কথাটি লেখা থাকবে। ১৯২৪ সালে কলকাতা থেকে বিমান পরিষেবা শুরু হয়। সেই সূত্রে শতবর্ষে পা রেখেছে এই আন্তর্জাতিক বিমানবন্দর। তার গৌরবময় শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ২১ ডিসেম্বর একটি অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানেই বিশেষ মুদ্রাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। এছাড়া শতবর্ষের ডাকটিকিট, ব্যাজ-সহ নানাবিধ বিষয়ের কথাবার্তা হয়েছে বৈঠকে। ডিসেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে হবে কিছু অনুষ্ঠান। বিমানবন্দরের ইতিহাস তুলে ধরা হবে। আয়োজিত হবে সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিমানবন্দরের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কর্মীদের দেওয়া হবে সংবর্ধনাও।
Advertisement
সম্পর্কিত সংবাদ