Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দর সংলগ্ন এলাকায় জমা জল সরাতে একগুচ্ছ পদক্ষেপ

বিমানবন্দর সংলগ্ন এলাকায় জমা জল সরাতে একগুচ্ছ পদক্ষেপ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষার মরশুমে বিমানবন্দর সংলগ্ন অংশে প্রায়ই জল জমে। তার জেরে যাত্রীদের প্রভূত সমস্যা হয়। বিশেষ করে এয়ারপোর্ট ১ নম্বর গেট, কৈখালি এবং বিমানবন্দরে প্রবেশের মুখে জল জমায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। বিমানবন্দরের রানওয়ে এবং ভিতরের অংশের জল বাইরে এসে জমা হয়, এমন তথ্যও উঠে এসেছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নির্দেশে মঙ্গলবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক, রাজ্য প্রশাসনের বিভিন্ন বিভাগের পদস্থ কর্তা, বিধাননগর পুরসভার প্রতিনিধি, কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সহ আধিকারিকরা। বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, মণ্ডলগাঁথির কাছে একটি পাম্পিং স্টেশন তৈরি করা হবে। কৈখালি ও ভিআইপি রোড সংলগ্ন নর্দমা নিয়মিত পরিষ্কার করা, খাল সংস্কার, সার্ভিস রোডগুলিতে নজরদারি, মেট্রো রেলের যে কাজ চলছে, সেখানে সমান্তরাল কোনও নর্দমাকে যুক্ত করে জল নিষ্কাষণের আলাদা ব্যবস্থা করা হবে। পরের বৈঠক ১৫ ডিসেম্বর।
Advertisement
সম্পর্কিত সংবাদ