চেন্নাই: বিমান থেকে উদ্ধার ৩৭ বছরের মহিলা যাত্রীর দেহ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে পাড়ি দিয়ে চেন্নাই বিমানবন্দরে নেমেছিল ওই বিমান। মঙ্গলবার বিমানটি অবতরণের পর কর্তব্যরত কর্মীরা ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ওই যাত্রীর দেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মৃত যাত্রী তামিলনাড়ুর বাসিন্দা। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি থেকে মুম্বইগামী বিমানে হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি। তবে এক চিকিৎসকের তৎপরতায় রক্ষা পান তিনি।



