Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বলরামপুরের গ্রামে দলছুট দাঁতাল

বলরামপুরের গ্রামে দলছুট দাঁতাল
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বৃহস্পতিবার ভোররাতে বলরামপুর ব্লকের গেঁড়ুয়া অঞ্চলের অন্তর্গত পুরুববাইদ গ্রামে ঢুকে পড়ল একটি দলছুট হাতি। বনদপ্তর সূত্রের খবর, খাবারের সন্ধানে ওই গ্রামের দুটি বাড়িতে হানা দেয় দাঁতালটি। সন্তোষ হেমব্রম নামে একজন কৃষকের বাড়ির দরজা ভেঙে দিয়ে ধান খায় হাতিটি। সেসময় বাড়ির মধ্যে সন্তোষবাবুর পরিবারের লোকজন ঘুমাচ্ছিলেন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে এদিন সকালে বলরামপুর বনদপ্তরের কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ