Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বলরামপুরে  সালিশি সভায় শিক্ষককে মারধর

বলরামপুরে  সালিশি সভায় শিক্ষককে মারধর
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরুলিয়া: সালিশি সভায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল বলরামপুরের নামো হাতুয়াল গ্রামে। এমনকি ওই শিক্ষকের পরিবারকে গ্রামের মোড়লরা একঘরে করার নিদান দিয়েছেন বলে অভিযোগ। গোটা ঘটনায় এলাকায়  শোরগোল পড়ে গিয়েছে।  বলরামপুর থানার গেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতুয়াল গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা রবিলাল মান্ডি বাঘমুণ্ডির একটি স্কুলের ইতিহাসের শিক্ষক। রবিলালবাবু রবিবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ করেন। 
Advertisement
তিনি বলেন, গ্রামের কয়েকজন মোড়ল বেআইনিভাবে জমি দখল করে অনেক গাছ কেটে নিয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতে মামলাও করেছিলাম। তাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। তার জেরেই রবিবার সালিশিসভায় নিয়ে এসে আমাকে মারধর করা হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সেইসঙ্গে একঘরেও করে রাখা হয়েছে। এছাড়া তাঁর এক আত্মীয় আরও দুটি পরিবারকে একঘরে করা হয়েছে। এদিন সালিশি সভায় গ্রামের কয়েকজন ছাড়াও অন্য গ্রাম থেকে বেশ কয়েকজন এসেছিল বলে দাবি ওই শিক্ষকের। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ