Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে স্ত্রীকে মেরে নাক ফাটিয়ে দিল স্বামী

বালুরঘাটে স্ত্রীকে মেরে নাক ফাটিয়ে দিল স্বামী
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: পারিবারিক বিবাদে স্ত্রীকে মেরে নাক ফাটিয়ে দিল স্বামী। নাকে গুরুতর জখম নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি আক্রান্ত স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের চৌরঙ্গী এলাকায়। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বধূর বাবা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, ২০২০ সালে বালুরঘাটের রাকেশ দাসের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পূর্ণিমা দাসের বিয়ে হয়।। এরপর থেকে নানা কারণে সংসারে অশান্তি লেগেই ছিল। একাধিকবার মীমাংসা করার চেষ্টা করলেও তা হয়নি। অভিযোগ, সোমবার রাতে স্ত্রীকে ফের মারধর করে স্বামী। ঘটনায় পূর্ণিমাদেবীর নাক ফেটে রক্তাক্ত হলে ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে আক্রান্ত বধূর বাবা তারিণী দাস বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমার মেয়েকে বিনা কারণে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। সোমবার রাতে এমন মেরেছে যে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। তাই থানায় অভিযোগ দায়ের করলাম। এব্যাপারে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ