Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে রাস্তা থেকে মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ  

বালুরঘাটে রাস্তা থেকে মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ
 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: নির্জন রাস্তা থেকে এক মহিলাকে হাত ধরে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল বালুরঘাটে। মহিলার চিৎকারে অভিযুক্তের স্ত্রী ছুটে এসে নির্যাতিতাকেই মারধর করেন বলে অভিযোগ। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, ওই মহিলার বাড়ি বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। স্বামী মৃত। দুই ছেলেকে নিয়ে একাই থাকেন। ওই মহিলা নির্মাণ শ্রমিকের কাজ করেন। সম্প্রতি তিনি আবাসের ঘর পেয়েছেন। তাই মিস্ত্রিকে টাকা দেওয়ার জন্য সোমবার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ৯টার দিকে এক ব্যক্তি ওই মহিলার হাত ধরে টানাটানি করে। ওই মহিলা চিৎকার করলে অভিযুক্তের স্ত্রী ছুটে আসেন। এরপর ওই মহিলাকে ধরেই মারধর করা হয় বলে অভিযোগ। স্বামী ও স্ত্রী দু’জন মিলেই মারধর করে। কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এবিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, অভিযুক্ত আমাকে ধর্ষণের উদ্দেশ্যে মাঠে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তার হাত থেকে ছাড়া পেতে চিৎকার করছিলাম। চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী আসে। এরপর উল্টে তার স্বামীকে সমর্থন করে আমাকে মারধর করে। তাই বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ