Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট হাসপাতালে আয়াদের দাপটে ক্ষিপ্ত রোগীর পরিজনরা

বালুরঘাট হাসপাতালে আয়াদের দাপটে ক্ষিপ্ত রোগীর পরিজনরা
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট জেলা হাসপাতালে আয়াদের রাজত্ব। আয়াদের দাপটে ক্ষিপ্ত সাধারণ রোগীর আত্মীয় পরিজনরা। অভিযোগ, আয়া ভাড়া না করায় এক রোগী ও আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এমনকী রোগীদের কোনওপ্রকার সহায়তা করা হবে না বলে আয়ারা জানিয়েছে। হুইল চেয়ারও দেওয়া হয়নি বলেই অভিযোগ। ফলে ক্ষিপ্ত রোগীর আত্মীয় ও পরিজনরা। যদিও এনিয়ে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Advertisement
হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীর নাম সন্ধ্যা বর্মন (৮২)। বর্তমানে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ফিমেল সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পায়ে ঘা থাকায় রোজ ড্রেসিং করাতে হচ্ছে। রোগীর পরিবার জানিয়েছে, দুঃস্থ পরিবার হওয়ায় রাতেই শুধুমাত্র আয়া রাখা হয়েছে। দিনের বেলা আয়া রাখা হয়নি বলেই এমন দুর্ব্যবহার করা হচ্ছে। বহির্বিভাগে নিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ারও ইচ্ছাকৃতভাবে দেওয়া হচ্ছে না। রোগীর আত্মীয় বিজয় বর্মন বলেন,  দিনের বেলায় আয়া মাসি রাখা সম্ভব হচ্ছে না। ড্রেসিং করার জন্যও কোনও মাসিকে বলতে পারছি না। তাই আমাদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। হুইল চেয়ার আনলে সেটা লুকিয়ে রাখা হচ্ছে। এনিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হব। এবিষয়ে হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ বলেন, এনিয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এতে ভয়ের কিছু নেই। আয়া রাখা বা না রাখা এটা রোগীদের উপরেই নির্ভর করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ