Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে বিশেষ চাহিদাসম্পন্নদের কৃত্রিম অঙ্গ ও সামগ্রী বিতরণ

বালুরঘাটে বিশেষ চাহিদাসম্পন্নদের কৃত্রিম অঙ্গ ও সামগ্রী বিতরণ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও একটি বিকলাঙ্গ সহায়তা সমিতির উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও অসহায়দের মধ্যে কৃত্রিম অঙ্গ ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হল। বৃহস্পতিবার বালুরঘাটের মাহিনগড়ের কিষান মান্ডি থেকে ওই সামগ্রী বিতরণ করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। এদিন প্রায় ৩০০ জনকে কৃত্রিম হাত-পা, হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ