সংবাদদাতা, পতিরাম: অযোধ্যার রামমন্দির স্থাপনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বালুরঘাট শহরে দিনভর চলল অনুষ্ঠান। রাম সেজে কঁচিকাচারা ঘুরল শহরে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে সন্ধ্যায় আত্রেয়ীর পাড়ে জ্বলল এক লক্ষ প্রদীপ। বালুরঘাট শহরের আত্রেয়ীর সদর ঘাটে বারাণসী থেকে এসেছেন এক ঝাঁক পুরোহিত। নদীঘাটে ৫০ ফুটের রামের মূর্তিও বসানো হয়েছে। এদিন যজ্ঞ ও আরতির মাধ্যমে আত্রেয়ীকে শ্রদ্ধা জানালেন পুরোহিতরা। যা দেখতে বালুরঘাটের সদরঘাটে উপচে পড়ল ভিড়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বলেন, গতবার আমরা এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করেছিলাম। এবারও এক লক্ষ প্রদীপ জালানো হয়েছে। যজ্ঞ ও আরতি হয়েছে।



