Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি: টাকা চাওয়ার অভিযোগ বরদাস্ত নয়

বাংলার বাড়ি প্রকল্পে কোনওরকম অভিযোগ বরদাস্ত করা হবে না। মঙ্গলবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়িতে এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ।

বাংলার বাড়ি: টাকা চাওয়ার অভিযোগ বরদাস্ত নয়
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: বাংলার বাড়ি প্রকল্পে কোনওরকম অভিযোগ বরদাস্ত করা হবে না। মঙ্গলবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়িতে এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ। প্রসঙ্গত, সোমবার শীতলকুচি ব্লকের দেওয়ানকোর্ট জয়দুয়ার গ্রামের ঘর প্রাপক আশরাফুল আলম গ্রামেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন গ্রামের পঞ্চায়েত সদস্য তুলসী দাস মণ্ডল তাঁর কাছ থেকে ছ’হাজার টাকা দাবি করেছেন। টাকা না দিলে বাড়ির কাজে আসা মিস্ত্রিদেরও কাজে আসা বন্ধ করে দিয়েছেন। এনিয়ে একটি কল রেকর্ড তুলে ধরেছেন তিনি। যদিও ওই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। পঞ্চায়েত সদস্য তুলসী দাস মণ্ডল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার কথা সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। মঙ্গলবার দুপুরে এনিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকেন সংগঠনের ব্লক সভাপতি। 
Advertisement
দলীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্চল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সংগঠনের ব্লক সভাপতি সাফ জানিয়ে দেন ‘বাংলার বাড়ি’ প্রকল্পে কোনওরকম অভিযোগ এলে বরদাস্ত করা হবে না। এরপরেও কেউ টাকা চাইলে তার দায় দল নেবে না। যদিও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তপনবাবু জানান, অভিযোগের কি সত্যতা রয়েছে তা প্রশাসন খতিয়ে দেখবে। বিষয়টি জেলা নেতৃত্বের নজরে রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ