Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি নির্মাণ করা যাবে না, হিলি সীমান্তের জিরো পয়েন্ট লাগোয়া ১৭টি পরিবার বিপদে

বাংলার বাড়ি নির্মাণ করা যাবে না, হিলি সীমান্তের জিরো পয়েন্ট লাগোয়া ১৭টি পরিবার বিপদে
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট: বাংলার বাড়ির টাকা পেয়েও মুষড়ে পড়েছে হিলি সীমান্তের জিরো পয়েন্ট লাগোয়া ১৭ টি পরিবার। জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে পাকা বাড়ি নির্মাণ করার অনুমতি না থাকায় ঘুম ছুটেছে প্রশাসনের। ওই ১৭টি পরিবারের বাড়ি কীভাবে তৈরি করা যাবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, হিলি ব্লকে ১৭ টি পরিবারের বাড়ি জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে। তাঁদের সমস্যা কীভাবে মেটানো যায়, তা নিয়ে কাজ শুরু করেছি।ঙ অনেকে বালি, ইট ক্রয় করে বাড়ির সামনে রেখেছেন। কেউ আবার অগ্রিম টাকা দিয়ে রেখেছেন দোকানে। এর মধ্যে প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্মাণ করা যাবে না। দ্রুত বাড়ির কাজ শুরু না করলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। এক্ষেত্রে প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার পাশাপাশি টাকা ফেরত নেওয়ার নিয়ম রয়েছে। এখন ভিটে ছাড়া ওই পরিবারগুলির অন্যত্র জমি না থাকাই  মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।  হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ডুমরন এলাকার বাসিন্দা গৌড় মাহাতোর কথায়, জিরো পয়েন্টের কাছে আমার বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। কাজ শুরু করব বলে বালি কিনেছিলাম। এর মধ্যে প্রশাসনের লোক এসে বলেছে কাজ করা যাবে না। কী করব, বুঝতে পারছি না। জেলার হিলি সীমান্তের ডুমরন, উত্তর আগ্রা, হাঁড়িপুকুর এলাকা উন্মুক্ত সীমান্ত। এই এলাকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জিরো পয়েন্ট। সীমান্ত চুক্তি অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে পাকা নির্মাণ করা যায় না।  বিষয়টি নিয়ে আবাস যোজনার সার্ভে শুরুর পরেই জেলা, ব্লক প্রশাসনের সঙ্গে বিএসএফের বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি। হিলির বিডিও চিরঞ্জিত সরকার বলেন, বিষয়টি নজরে রয়েছে। আমরা তালিকা তৈরি করে জেলায় পাঠিয়েছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ