নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের চাপে অসুস্থ হয়ে একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে বাংলায়। অভিযোগ, তারপরও টনক নড়েনি নির্বাচন কমিশনের। ফলে মৃত বিএলও-দের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়ে এবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ দেখাল বিএলও অধিকার রক্ষা কমিটি। আজ, বৃহস্পতিবার সকাল থেকে দফতরের সামনে বসে তাঁরা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, বিএলও-দের উপরে জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দিচ্ছে কমিশন। অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে।



