Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরের কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও’র মৃত্যু

এসআইআরের কাজের চাপ রয়েছে। সেই কারণেই রাজ্যে মৃত্যু হচ্ছে একের পর এক বিএলও’র।

এসআইআরের কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও’র মৃত্যু
  • ২৮ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এসআইআরের কাজের চাপ রয়েছে। সেই কারণেই রাজ্যে মৃত্যু হচ্ছে একের পর এক বিএলও’র। মৃতদের পরিবারের তরফে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবার এসআইআরের কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের খড়গ্রামের দীঘা প্রাইমারি স্কুলের শিক্ষক জাকির হোসেনের। এমনটাই দাবি মৃতের পরিবারের। খড়গ্রামের ঝিল্লী অঞ্চলের ১৪ নম্বর বুথের বিএলও ছিলেন জাকির সাহেব।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, স্কুলে শিক্ষকতার পাশাপাশি এসআইআরের কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিলেন তিনি। পরিবারের সদস্যদের বলেছিলেন প্রচুর কাজের চাপ রয়েছে। এর মাঝেই আচমকা গতকাল, বৃহস্পতিবার তাঁর বুকে ব্যথা শুরু হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষকরা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ‘স্কুলের কাজ, প্রশাসনিক চাপ, সব মিলিয়ে আমরা শারীরিকভাবে ভেঙে পড়ছি। এইভাবে বিএলও’র কাজ করানো অন্যায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ