Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাকে বঞ্চনার প্রতিবাদে আরামবাগে যুব তৃণমূলের অবরোধ

কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বুধবার দুপুরে যুব তৃণমূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন আরামবাগের মুথাডাঙায় রাজ্য সড়ক অবরোধ করেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের ওই কর্মসূচির জেরে এদিন রাস্তায় যানজট হয়।

বাংলাকে বঞ্চনার প্রতিবাদে আরামবাগে যুব তৃণমূলের অবরোধ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বুধবার দুপুরে যুব তৃণমূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন আরামবাগের মুথাডাঙায় রাজ্য সড়ক অবরোধ করেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের ওই কর্মসূচির জেরে এদিন রাস্তায় যানজট হয়। তাতে ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি পলাশ রায় বলেন, কেন্দ্রীয় সরকার বারবার আমাদের রাজ্যকে বঞ্চনা করছে। এবারের বাজেটেও একইভাবে বঞ্চনা করা হয়েছে। তার প্রতিবাদেই এদিন আমরা প্রতীকী রাস্তা অবরোধ করি। রাস্তার একটি লেন খোলা রেখে বিক্ষোভ কর্মসূচি চলে। উল্লেখ্য, এদিন দুপুরে আরামবাগ শহরেও ব্যাপক যানজট হয়। তারমধ্যে আরামবাগের এসডিপিও-র গাড়ি গৌরহাটি মোড় এলাকায় কিছুক্ষণ আড়াআড়িভাবে দাঁড় করানো থাকে। তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন জাগে। যদিও এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, এদিন রাস্তায় যানজট হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে যেতে পারিনি। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন করতে হয়। সেই জন্য গাড়ি রাস্তায় রেখে যানজট মুক্ত করেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ