Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিগঞ্জে বস্তিতে আগুন

বালিগঞ্জে বস্তিতে আগুন
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আগুনের গ্রাসে শহরের এক বস্তি এলাকা। শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে বালিগঞ্জের গড়িয়াহাট এলাকার কাকুলিয়া রোডের একটি বস্তিতে। ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঝুপড়ি, কাঁচাঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। দাউ দাউ করে উপরে উঠতে থাকে আগুনের লেলিহান শিখা। দমকলের তৎপরতায় আগুন ঘণ্টা খানেকের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। দমকল জানিয়েছে, বস্তির পাঁচ থেকে ছ’টি ঘর পুড়ে গিয়েছে। কয়েকটি ঝুপড়িও ভস্মীভূত। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। রাতে মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ