নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে প্রথমে মারা যান কামদুনির বাসিন্দা কাশীনাথ মণ্ডল (৪২)। হাসপাতাল সূত্রের খবর, চার-পাঁচদিনের জ্বর নিয়ে বুধবার আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাশীনাথ মণ্ডল। তারপর থেকেই ক্রমাগত পরিস্থিতির অবনতি হতে থাকে। ডেঙ্গুর শকেই মৃত্যু হয়েছে তাঁর। বৃহস্পতিবার এরপর গায়েত্রী পাত্র (৫৪) নামে ভোজেরহাট দক্ষিণ গাজিপুরের বাসিন্দারও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে । উল্লেখ্য, চলতি সপ্তাহে নবান্নের বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক কর্মী ডেঙ্গুতে মারা গিয়েছেন। ফলে ক্রমশ ডেঙ্গুর দাপট বাড়ছে।



