নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে চার বছরের এক শিশু। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার বাদাগাছি এলাকায় শনিবার ওই ঘটনাটি ঘটেছে। এর জেরে হইচই পড়েছে গ্রামীণ পুলিস মহলেও। দিনভর দফায় দফায় পুলিস এলাকায় তল্লাশি চালিয়েছে। রাতে অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) নিজে ঘটনাস্থলে এসেছিলেন। তবে স্বর্ণাভ সাহা নামের ওই শিশুর হদিশ মেলেনি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদাগাছির বাসিন্দা যাদব সাহা ও সুপ্রিয়া সাহার একমাত্র সন্তান স্বর্ণাভ। যাদব গাড়িচালকের কাজ করেন। এদিন সকালে ছোট্ট স্বর্ণাভ পাশেই থাকা দিদার বাড়ি যাব বলেছিল। সুপ্রিয়াদেবী তাকে যেতে বলেন। কিন্তু তারপরে দিদার বাড়ি তো বটেই, এলাকাতেও আর স্বর্ণাভকে দেখা যায়নি। এলাকায় কোনও বড় পুকুর নেই। একটি মাত্র ডোবাতে তল্লাশি করেও পুলিস কিছু পায়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনা তাঁদেরও ধন্দে ফেলেছে।
সুপ্রিয়াদেবী সকাল থেকেই অঝোরে কেঁদে চলেছেন। তিনি বলেন, ও প্রতিদিনই দিদার বাড়ি যায়। আজ কী হল কে জানে! আমি কিছুই ভাবতে পারছি না। এদিন ওই বাড়িতে গিয়েছিলেন গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ। তিনি বলেন, পরিবারটি কোনও ঝামেলা, বিবাদে থাকে না। ফলে শত্রুতার কোনও ইতিহাসও নেই। গ্রামীণ পুলিস জানিয়েছে, তল্লাশির পাশাপাশি একাধিক টিম দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।