নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে সেখানে। পাল্টা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে বারাসত রেল স্টেশন থেকে তিন যুবককে আটক করল বারাসত থানার পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকে তিন যুবক। এরপর তার অবমাননা করে। খবর পেয়ে বারাসত থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। আটক তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা একটি হিন্দু সংগঠনের সক্রিয় সদস্য।



