সংবাদদাতা, বসিরহাট: অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল বিএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে এক যুবক। স্থানীয় সূত্রে দাবি, এই যুবক বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভিন রাজ্যে কাজ করত। আবারও সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করে। জিজ্ঞাসার সময় কোনও বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করে স্বরূপনগর পুলিসের হাতে তুলে দেয়।
Advertisement
জানা গিয়েছে, বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা ওই যুবক। কীভাবে এতদিন ভারতে এসে ভিন রাজ্যে কাজ করল, তা তদন্ত করে দেখছে পুলিস আধিকারিকরা।



