Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশে ট্রলার সহ ধৃত ১৬ মৎস্যজীবী

বাংলাদেশে ট্রলার সহ ধৃত ১৬ মৎস্যজীবী
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: আবারও ১৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, ১৮ নভেম্বর এফ বি ঝড় নামের একটি ট্রলার কাকদ্বীপের খেয়াঘাট থেকে ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার জন্য সমুদ্র পাড়ি দিয়েছিল। ২১ নভেম্বর বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। অভিযোগ, ওই ট্রলারটি বাংলাদেশের জল সীমানায় ঢুকে মাছ ধরছিল। প্রাথমিকভাবে বিষয়টি জানা না গেলেও পরে মৎস্যজীবী সংগঠনের কাছে খবর আসে। এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ট্রলারটি ভারত ও বাংলাদেশের জল সীমানায় ছিল। সকালে খুব কুয়াশা ছিল। তার মধ্যেই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে নিয়ে গিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে ৭৯ জন মৎস্যজীবী আটকে ছিলেন। এবার সেই তালিকায় আরও ১৬ জন যুক্ত হলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ