Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশে ফেরার মুখে গ্রেপ্তার ছ’জন

বাংলাদেশে ফেরার মুখে গ্রেপ্তার ছ’জন
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: ভিন রাজ্য থেকে এসে অবৈধভাবে বাংলাদেশে ফেরার আগেই স্বরূপনগর সীমান্তে গ্রেপ্তার ছয় অনুপ্রবেশকারী। রবিবার স্বরূপনগর থানার পুলিস ওই ছ’জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। স্বরূপনগর সীমান্তের তারালি ও বিথারি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই বিএসএফ জওয়ানরা দুই মহিলা সহ ওই ছ’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময়ে কোনও বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাঁদের স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেন জওয়ানরা।পুলিস তাঁদেরকে গ্রেপ্তার করে সোমবার দুপুর একটা নাগাদ বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। জানা গিয়েছে, ধৃত আলামিন ইসলাম সাতক্ষীরার, মিজানুর শেখ খুলনার, সেলিনা বেগম ও মজনু মিয়াঁ যশোরের, আরিফুল রহমান আজাদ সোনারগাঁও ও আয়েশা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। আদালত তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কীভাবে তারা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে এসে ভিনরাজ্যে চলে গেলেন, তা তদন্ত করে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ