Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশ ইস্যুতে মঙ্গলবারও সরকার বিরোধিতায় সোচ্চার হল কংগ্রেস, তৃণমূল। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এদিন সকালে সংসদ চত্বরে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হন কংগ্রেস এমপিরা। স্লোগান লেখা সাদা কাপড়ের ঝোলা ব্যাগ হাতে অভিনব আঙ্গিকে প্রতিবাদ করেন কংগ্রেসিরা। স্লোগান ওঠে মোদি সরকারের বিরুদ্ধে। কেন সংসদে এসে প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কিছু বলছেন না? প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদরা। 
Advertisement
অন্যদিকে, এদিন রাজ্যসভায় সংবিধান গ্রহণের ৭৫ বছর স্মরণ আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ইস্যু তোলে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে তারাও। মঙ্গলবার সংবিধান বিতর্কে অংশ নিয়ে রাজ্যসভার সদস্য মমতাবালা ঠাকুর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ 
করছে না কেন? 
সম্পর্কিত সংবাদ