সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। বৃহস্পতিবার বাগদার হেলেঞ্চাতে মতুয়া মহাসম্মেলনে যোগ দেন মমতা ঠাকুর। বাংলাদেশে হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ‘ওপার বাংলার মা-ভাই-বোনদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে।’
Advertisement
এদিন হেলেঞ্চা হাইস্কুল মাঠে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাবালা ঠাকুর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিশেষ করে মতুয়াদের উপর অত্যাচারের নিন্দা করেন তিনি। তিনি বলেন, মতুয়া ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ধর্ম। ওদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে। তাঁদের পাশে দাঁড়াবে মতুয়ারা। এদেশের মতুয়ারা ওদেশের নির্যাতিতদের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা নেবে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন মমতা ঠাকুর।
ধর্মীয় মহাসম্মেলন মঞ্চ থেকে এদিন আম্বেদকর প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি।
ধর্মীয় মহাসম্মেলন মঞ্চ থেকে এদিন আম্বেদকর প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি।



