Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশি গ্রেপ্তার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই গ্রেপ্তার করা হল এক অনুপ্রবেশকারীকে। বৃহস্পতিবার রাতে স্বরূপনগর ব্লকের বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ জয়ানরা তাকে আটকায়। তল্লাশির সময় কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ জয়ানরা। ধৃতের নাম আব্দুল রেজাউল শেখ। সে বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। মুম্বই ও গুজরাতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করত সে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ