Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বোল্ডার রপ্তানি: আজ বৈঠক বসছে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা  

বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনা করতে অবশেষে আজ, বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যবসায়িক সংগঠন সূত্রে জানা গিয়েছে, চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বৈঠকটি হবে।

বোল্ডার রপ্তানি: আজ বৈঠক বসছে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা
 
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনা করতে অবশেষে আজ, বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যবসায়িক সংগঠন সূত্রে জানা গিয়েছে, চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বৈঠকটি হবে। যেখানে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দর এবং এপারের চ্যাংরাবান্ধার ব্যবসায়ীরা বন্ধ হয়ে থাকা বোল্ডার রপ্তানি নিয়ে আলোচনা করবেন। বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী সহ বোল্ডারের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। আইএনটিইউসি-র মেখলিগঞ্জ ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, বোল্ডার রপ্তানি দ্রুত চালু করা দরকার। টানা এই বাণিজ্য বন্ধ হলে বহু মানুষের রুটিরুজিতে টান পড়বে। উল্লেখ্য, বোল্ডারের দাম কমানোর দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ভার‌ত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ করে রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। যার জেরে এই স্থলবন্দর দিয়ে অন্য পণ্য আমদানি-রপ্তানি চললেও, বোল্ডার রপ্তানি বন্ধ হয়ে রয়েছে। বিষয়টি নিয়ে নিজেদের দেশে একাধিক বৈঠক করেছেন ব্যবসায়ীরা। কিন্তু ১৯ দিন পরেও জটিলতা কাটেনি। এনিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি দুই দেশের ব্যবসায়িক সংগঠনের কেউই। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ