Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোল্ডার: দু’দেশের প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধান সূত্র অধরা

বোল্ডার: দু’দেশের প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধান সূত্র অধরা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠকের পরেও বোল্ডার রপ্তানির বিষয়ে জটিলতা কাটা নিয়ে প্রশ্নই রয়ে গেল। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে বোল্ডার আমদানি করা নিয়ে ফের কিছু দর নির্ধারণ করে দিয়েছেন। সেই দর নির্ধারণের বার্তা সন্ধ্যায় ভারতীয় বোল্ডার ব্যবসায়ীদের উদ্দেশ্যে পাঠিয়ে দেন তাঁরা। কিন্তু সেই দরে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশে বোল্ডার রপ্তানি করা সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হয়। ফলে জট থেকেই গেল। বোল্ডার নিয়ে জটিলতা কাটাতেই দুপুরে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বৈঠক করেন দু’দেশের ব্যবসায়ী ও সিঅ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পর শনিবার থেকে পুনরায় বোল্ডার রপ্তানির সম্ভাবনা দেখা দিলেও সন্ধ্যায় ওপারের বার্তায় হতাশ অনেকেই। বোল্ডার জটিলতা নিয়ে আলোচনার পাশাপাশি বৈদেশিক বাণিজ্য সর্বদা চাঙ্গা রাখতে উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ মনিটরিং কমিটি গঠনের প্রস্তাবের বিষয়ও উঠে এসেছে। উল্লেখ্য, বোল্ডারের দাম কমানোর দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে চ্যাংরাবান্ধা দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে প্রায় ৩০ কোটি টাকার ব্যবসার ক্ষতি হয়েছে এখনও। বাংলাদেশের ব্যবসায়ীদের বক্তব্য, ভারত থেকে প্রতি টন বোল্ডার ১০ ডলার মূল্যে আমদানি করে আসছিলেন তাঁরা। বর্তমানে দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সহ নানা কারণে এই দরে নিয়ে তাঁদের লাভের মুখ দেখা সম্ভব হচ্ছে না। 
Advertisement
চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার ও সভাপতি মনোজ কানুর বক্তব্য, বৈঠক থেকে সমাধান সূত্র বের হয়নি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ