Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ফের রিপোর্ট তলব করল হাইকোর্ট

বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ফের রিপোর্ট তলব করল হাইকোর্ট
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের তরফেই রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। তবে এলাকা পরিদর্শন করে দু’পক্ষকে ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের তরফে যে রিপোর্ট জমা পড়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, ১৬ নভেম্বর রাতে বেলডাঙার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ছাড়াও পুলিসের আউটপোস্টও ভাঙা হয়েছে। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী রিপোর্ট জমা দিয়ে জানান, ইতিমধ্যে ৩৩ জন বিএসএফ জওয়ান ওই এলাকায় টহল দিতে শুরু করেছেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। এখন বেলডাঙার পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। এই ভয় দূর করা দরকার। রাজ্যের তরফেও জানানো হয়েছে, পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। উচ্চপদস্থ পুলিস আধিকারিকদের তত্ত্বাবধানে গোটা এলাকায় নজরদারি চালানো হচ্ছে। পুলিস প্রতিনিয়ত এলাকায় টহল দিচ্ছে। মুর্শিদাবাদের জেলাশাসক এবং ডিআইজি (বিএসএফ)-কে বেলডাঙার ওই এলাকা পরিদর্শন করে পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।
Advertisement
সম্পর্কিত সংবাদ