Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড়মঠে মা সারদার জন্মতিথি  উৎসব পালিত, ভিড় ভক্তদের

বেলুড়মঠে মা সারদার জন্মতিথি  উৎসব পালিত, ভিড় ভক্তদের
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়মঠে পালিত হল মা সারদার ১৭২ তম জন্মতিথি উৎসব। এই উৎসব উপলক্ষ্যে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। এদিন ভোর ৫টা নাগাদ সারদা মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে উৎসব শুরু হয়। মন্দিরের পাশে গঙ্গার ধারে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে সকাল থেকেই ভজন, মাতৃসঙ্গীত, স্তব গান হয়। শ্রী মায়ের কথা, পদাবলী পাঠ করেন মহারাজরা। পাশাপাশি কীর্তন, গীতিনাট্য ও বাউল গান পরিবেশিত হয়। সন্ধ্যারতির মধ্যে দিয়ে মা সারদার জন্মতিথি উদযাপনের অনুষ্ঠান শেষ হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ