সংবাদদাতা, বেলদা: বেলদা থেকে কলকাতাগামী একটি নতুন সরকারি বাসের উদ্বোধন হল। বৃহস্পতিবার সবুজ পতাকা উড়িয়ে বেলদা বাস টার্মিনাস থেকে সেই বাসের উদ্বোধন করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের(এসবিএসটিসি) চেয়ারম্যান সুভাষ মণ্ডল। আগামী দিনে আরও বেশ কয়েকটি রুটে নতুন বাস চালু হবে বলে এসবিএসটিসি আশ্বাস দিয়েছে। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের আর্জি, চালু হওয়া বাস যেন নিয়মিত যাতায়াত করে।
Advertisement
গতবছর ৭ ফেব্রুয়ারি ভার্চুয়ালি বেলদায় এসবিএসটিসি’র বাস টার্মিনাস উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবছর আগস্ট মাসে সেই টার্মিনাস থেকে কলকাতা রুটে একটি বাস চালু হয়। কিন্তু বেশ কিছুদিন চলার পর পুজোর সময় থেকে বাসটি অনিয়মিত হয়ে পড়ে।
এসবিএসটিসি জানিয়েছে, ওই বাসটি বেলদা থেকে কলকাতা হয়ে আসানসোল যেত। আবার আসানসোল থেকে কলকাতা হয়ে বেলদায় ফিরত। কিন্তু আসানসোল-কলকাতা রুটে সমস্যার জেরে বাসটি অনিয়মিত হয়ে পড়ে। ফলে বেলদা থেকে যে সমস্ত ব্যবসায়ী ও বাসিন্দা কলকাতায় যান, তাঁরা সমস্যায় পড়েছিলেন। তাঁদের কলকাতা যাওয়ার জন্য ট্রেনের উপর নির্ভর করতে হতো। কিন্তু বেশ কয়েকমাস ধরে এই রুটে ট্রেন অস্বাভাবিক দেরিতে চলাচল করছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বেলদা বাস টার্মিনাস থেকে কলকাতাগামী নতুন বাস উদ্বোধন হয়। এই বাসটি সকাল ৫টা ৪৫ মিনিটে বেলদা থেকে ছেড়ে কাঁথি হয়ে সকাল ১১ টা ৫মিনিটে কলকাতায় পৌঁছবে। আবার সেখান থেকে দুপুর ২টোয় ছেড়ে সন্ধ্যা ৭টা ২০মিনিটে বেলদা এসে পৌঁছবে।
এসবিএসটিসি’র চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ২০২৩-২৪ অর্থবর্ষে ৩৭টি নতুন রুটে বাস চালু করেছি। শুক্রবার বেলদা থেকে কাঁথি হয়ে কলকাতাগামী বাস চালু হল। আগামী এক সপ্তাহের মধ্যে বেলদা থেকে পটাশপুর হয়ে আরও একটি কলকাতা যাওয়ার বাস চালু হবে। বেলদা থেকে খড়্গপুর হয়ে কলকাতা যাওয়ার যে বাসটি রয়েছে, সেটিও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আগামী দিনে এই টার্মিনাস থেকে অফিসটাইমে মেদিনীপুর ও কাঁথি রুটে একাধিক বাস চালু হবে। বেলদার ব্যবসায়ী কৌশিক ত্রিপাঠী, রঞ্জন মান্না বলেন, আগস্ট মাসে কলকাতাগামী একটি সরকারি বাস চালু হলেও তা অনিয়মিত হয়ে পুজোর সময় থেকে বন্ধ হয়ে যায়। আশা করছি, এই বাসগুলি নিয়মিত চলাচল করবে।-নিজস্ব চিত্র