Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় পুকুরের জলে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

বেলদায় পুকুরের জলে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: খেলতে খেলতে পুকুরে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হল। বেলদা থানার তুতরাঙ্গা পঞ্চায়েতে আস্তি গ্রামে বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত দুই শিশুর নাম সঙ্গীতা হাঁসদা(৩) ও অভিজিত মাণ্ডি(২)। বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে তাদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত বলে ঘোষণা করেন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ আস্তি গ্রাম। 
Advertisement
পুলিস জানিয়েছে, ওই গ্রামের বাসিন্দা অর্জুন মাণ্ডির দুই ছেলে। তাঁর দু’বছরের ছোট ছেলে প্রতিবেশী মিঠুন হাঁসদার তিন বছরের মেয়ের সঙ্গে খেলত। প্রতিদিনই মিঠুনবাবুর বাড়ির উঠোনে তাদের খেলতে দেখা যেত। এসময় মাঠে কাজে যাওয়ার সময় অর্জুনবাবু ও তাঁর স্ত্রী ছোট ছেলেকে বাড়িতে রেখে দিয়ে যান। তাঁদের বড় ছেলে স্কুলে গিয়েছিল। এদিন তাঁদের ছেলে মিঠুনবাবুর উঠোনে খেলছিল। পাশেই মিঠুনবাবুর স্ত্রী রান্না করছিলেন। বেশ কিছুক্ষণ বাচ্চা দু’টির কোনও আওয়াজ শুনতে না পেয়ে তাঁর মনে খটকা লাগে। পিছনে ঘুরে দেখেন, বাচ্চা দু’টি নেই। তড়িঘড়ি উঠে এদিক-ওদিক খোঁজাখুঁজি শুরু করেন তিনি। তখনই পাশে পুকুরঘাটে মেয়ে সঙ্গীতার জামা দেখতে পান। ছুটে গিয়ে সঙ্গীতাকে তুলতে গিয়ে দেখেন, পাশেই ছোট্ট অভিজিত্ও পড়ে রয়েছে। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। দুই শিশুকে পুকুর থেকে তোলা হয়। ততক্ষণে খবর পেয়ে বাড়ি এসেছেন অভিজিতের বাবা অর্জুন মাণ্ডি। এরপর দুই শিশুকে বেলদা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই শিশুদের মৃত্যু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ