Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় পুকুর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার

বেলদায় পুকুর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: পুকুর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল বেলদা থানার বড় মোহনপুর এলাকায়। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বেলদা থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতার নাম সন্ধ্যারানি দাসমহাপাত্র(৬২)। পুলিস জানিয়েছে, মাসখানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর ছোট ভাইয়ের মৃত্যু হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা। 
Advertisement
বৃহস্পতিবার সকাল থেকে ওই বৃদ্ধার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বেলদা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মৃতদেহ ভেসে ওঠে।
Advertisement
সম্পর্কিত সংবাদ