Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় দুর্ঘটনায় জখম ছাত্র, অবরোধ

বেলদায় দুর্ঘটনায় জখম ছাত্র, অবরোধ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: স্কুল থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় জখম হল সপ্তম শ্রেণির এক ছাত্র। সোমবার বেলদা থানা এলাকার পোক্তাপোলে ৬০ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় উত্তেজনা ছড়ায়। বাসিন্দারা কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিস এসে অবরোধ তোলে। জখম ছাত্রের নাম রাহুল তেলি। সে বাখরাবাদ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এদিন স্কুল ছুটির পর সাইকেলে বাড়ি ফিরছিল। পিছন থেকে একটি কন্টেনার তাকে ধাক্কা মারে। তাতেই সে সাইকেল থেকে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিস জখম ছাত্রকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। ঘটনায় ক্ষুব্ধ জনতা অবরোধ করে। তার জেরে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই এলাকায় কোনও ডিভাইডারের ব্যবস্থা রাখেনি। তার জেরে বারবার দুর্ঘটনা ঘটছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ