Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় ডায়মন্ড ক্লাবের কবাডি প্রতিযোগিতা

বেলদায় ডায়মন্ড ক্লাবের কবাডি প্রতিযোগিতা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: বেলদা থানার অন্তর্গত দাঁতন-২ ব্লকের সাবড়াতে নিউ ডায়মন্ড ক্লাবের পরিচালনায় আয়োজিত হল একদিনের নক আউট দিনরাতের কবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিস সুপার ধৃতিমান সরকার, দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, বিডিও অভিরূপ ভট্টাচার্য প্রমুখ। ২০০৫ সালে সাবড়া এলাকায় স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে তৈরি হয় সাবড়া নিউ ডায়মন্ড ক্লাব। সামাজিক নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে এই ক্লাব। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১৬টি জেলার ১৬টি  দল  কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিন-রাতের নকআউট এই প্রতিযোগিতার দুপুর থেকে শুরু হয়ে সারা রাত ধরে চলবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। 
Advertisement
ক্লাবের অন্যতম সদস্য শেখ সালাউদ্দিন ও শেখ ইকবাল আলি বলেন, আমরা নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছর ১৬টি কাবাডি দলকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আগামী দিনে আরও বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি সমাজসেবামূলক কাজে আমরা এগিয়ে যাব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিস বলেন, এই এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন খেলাধুলার পাশাপাশি অন্যান্য সমাজ সেবামূলক কাজে এগিয়ে চলেছে তা প্রশংসনীয়। আশা করব, আগামী দিনে এই এলাকা শান্তিপূর্ণ থাকবে ও খেলাধুলায় এলাকার যুবকরা আরও বেশি মনোনিবেশ করবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ