Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাংলো ফিরে পেলেন চিরাগ

বাংলো ফিরে পেলেন চিরাগ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
বাবার স্মৃতিবিজড়িত বাংলো ফিরে পেলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। এতদিন সেখানে ছিল চিরাগের কাকা তথা আরএলজেপি নেতা পশুপতি পারসের অফিস। ১৩ নভেম্বরের মধ্যে তাঁকে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিল বাড়ি নির্মাণ দপ্তর। তার আগেই বাড়ি ছাড়েন পাসর। শুক্রবার কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে বাংলোয় পুজোর আয়োজন করেছিলেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) প্রধান চিরাগ। সঙ্গে ছিলেন শ্যালক তথা জামুইয়ের সাংসদ অরুণ ভারতী। চিরাগ বলেন, ‘এই অফিসের সঙ্গে জড়িয়ে বাবা ও কাকার স্মৃতি।সেই বাংলো আজ ফিরে পেলাম। কাকার সঙ্গে দীর্ঘদিন থেকেছি। তবে পরিস্থিতি সবকিছু পাল্টে দেয়। আজ আমরা আলাদা।’
Advertisement
সম্পর্কিত সংবাদ