ওটিটিতে হাতেখড়ি হচ্ছে অভিনেতা পুলকিত সম্রাটের। রোমান্টিক চকোলেট বয়ের চরিত্রে তাক লাগিয়েছেন অভিনেতা। তবে ওটিটির জন্য সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে পুলকিতকে। বক্সারের চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে এই চরিত্রের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নায়ক। বক্সিংয়ের জন্য প্রতিনিয়ত ট্রেনিংও করতে হচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় প্রস্তুতির বিভিন্ন মুহূর্ত শেয়ারও করেছেন নায়ক। পুলকিতের ধারণা, ওটিটি মাধ্যমের এই প্রজেক্টটি তাঁর কেরিয়ারকে অন্যমাত্রায় নিয়ে যাবে। যদিও তাঁর চরিত্র বা এই প্রজেক্টের সম্পর্কে এখনও বেশিকিছু জানাতে নারাজ নির্মাতারা। অন্যদিকে, দুর্ঘটনার কবলে পড়লেন পুলকিতের প্রাক্তন স্ত্রী শ্বেতা রোহিরা। এর জেরে তাঁর হাড় ভেঙেছে বলে খবর।



