Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকাশ মিশ্র এবার পকসো মামলায় পুলিস হেফাজতে

বিকাশ মিশ্র এবার পকসো মামলায় পুলিস হেফাজতে
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগে বিকাশ মিশ্রকে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠাল আদালত। সোমবার আলিপুরের ভারপ্রাপ্ত পকসো আদালতের বিচারক নীলাঞ্জনা চট্টোপাধ্যায় ওই আদেশ দিয়েছেন। উল্লেখ্য, বিকাশ কয়লা পাচারকাণ্ডেও অভিযুক্ত। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জানান, এই মামলায় তিনজনের গোপন জবানবন্দি এবং দু’জনের মেডিকো লিগ্যাল পরীক্ষার আর্জি মঞ্জুর করেছে আদালত। রবিবার পকসো আদালত বন্ধ থাকার কারণে বিকাশকে একদিনের জন্য জেল হেফাজত পাঠানো হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ